শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি, অজুহাত, দোষারোপ নয়, মানুষ বাঁচাতে সবাই একসাথে মাঠে নামুন: হাসানুল হক ইনু
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি, অজুহাত, দোষারোপ নয়, মানুষ বাঁচাতে সবাই একসাথে মাঠে নামুন: হাসানুল হক ইনু
৪৫০ বার পঠিত
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি, অজুহাত, দোষারোপ নয়, মানুষ বাঁচাতে সবাই একসাথে মাঠে নামুন: হাসানুল হক ইনু

পক্ষকালসংবাদ-
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, এডিস মশার বিস্তার, ডেঙ্গুর প্রকোপ, অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়া, ডেঙ্গুতে বেশ কয়েকজন মানুষের দুর্ভোগজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি ডেঙ্গু আক্রান্ত অসুস্থদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জনাব ইনু বলেন, ডেঙ্গু প্রতিরোধে আর কোন গাফিলতি, অজুহাত, একে অপরকে দোষারোপ শুনতে চাই না। ডেঙ্গু প্রতিরোধে, মানুষ বাঁচাকে সবাই এক সাথে মাঠে নামুন। তিনি এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। জনাব ইনু বলেন, রাষ্ট্র-প্রশাসনের স্তরে স্তরে জবাবদিহিতা-দায়িত্বহীনতা-দূর্নীতির কারণে মানুষের দুঃখ-কষ্ট বৃদ্ধি পাচ্ছে। তিনি রাষ্ট্র-প্রশাসনের সকল স্তরে আইনের শাসন-সুশাসন প্রতিষ্ঠার জন্য সোচ্চার হবার জন্য সকল দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান। আগামীকাল জাসদের দেশব্যাপী সুশাসন দিবস উপলক্ষে ঢাকা মহানগর পূর্ব জাসদ আয়োজিত আজ ৩০ জুলাই ২০১৯, মঙ্গলবার, বিকাল ৪ টায় পশ্চিম যাত্রাবাড়ী আল-ইসলাম কমিউিনিটি সেন্টারে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
জাসদ ঢাকা মহানগর পূর্বের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম প্রমূখ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)