শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | পোশাক শিল্প | ব্রেকিং নিউজ » ঈদের আগেই গার্মেন্টসে বেতনের বেসিক সমপরিমাণ বোনাস দাবি
ঈদের আগেই গার্মেন্টসে বেতনের বেসিক সমপরিমাণ বোনাস দাবি
পক্ষকাল সংবাদ-
কোরবানি ঈদের এক সপ্তাহ আগে বেতনের বেসিক সমপরিমাণ বোনাস পরিশোধসহ জুলাই মাসের শতভাগ বেতন ও সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, প্রতি বছর ঈদ এলেই গার্মেন্টস মালিকরা নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নেন। তারা শতভাগ বেতন পরিশোধ করেন না। কোনো কোনো গার্মেন্টস বেতন দিলেও বোনাস দেয় না।
এবার আগামী ৪ আগস্টের মধ্যেই বেসিক সমপরিমাণ বোনাস পরিশোধ করতে হবে। ঈদুল আজহার এক সপ্তাহ আগেই জুলাই মাসের বেতনসহ পোশাক শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করতে হবে।
যদি কোনো ধরনের ছলচাতুরির আশ্রয় নেয়া হয় তা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সংগঠনের নেতারা।
সমাবেশে রাজধানীর মালিবাগের ইজি ফ্যাশন কারখানায় শ্রমিক পিটিয়ে হত্যার প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, প্রতিদিন পোশাক শ্রমিকরা লাখ লাখ পিস প্যান্ট, শার্ট তৈরি করেন, তারা চুরি করেন না। অথচ চুরির অপবাদ দিয়ে আমাদের শ্রমিককে হত্যা করা হয়েছে।
এ হত্যার সুষ্ঠু বিচার না হলে সব কারখানা অচল করে দেয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন গামেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক জলি তালুকদার, সহসভাপতি রুহুল আমিন, সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক নেতা জিয়াউল হক খোকন, আকলিমা আক্তার প্রমুখ।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান