বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » আবার ছুরিকাঘাতের শিকার এসিল্যান্ডের স্ত্রী
আবার ছুরিকাঘাতের শিকার এসিল্যান্ডের স্ত্রী
পক্ষকাল সংবাদ-
পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালকে (২৭) আবারও ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক যুবক জেলা প্রশাসনের ডরমেটরি ভবনে ঢুকে তাকে পেটে ছুরিকাঘাত করেন। পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন তিনি।
এর আগে ২০১৮ সালের ৩ জুলাই বরগুনার বেতাগী উপজেলায় থাকাকালীন আদিতিকে একবার ছুরিকাঘাত করা হয়। তার এক সপ্তাহ পর পিরোজপুর জেলা প্রশাসনের ডরমেটরি ভবনে সহকারী কমিশনারের বাড়িতেও ছুরিকাঘাতের শিকার হন তিনি।
অদিতি বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও বাগেরহাটের সাবেক মহিলা সংসদ সদস্য হ্যাপি বড়ালের মেয়ে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি এসিল্যান্ড রামানন্দ পাল। এমনকি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর কথা বলতে রাজি হননি অদিতিও।
জানা গেছে, আজ দুপুরে ডরমিটেরির বাড়িতে ঢুকে এক যুবক অদিতিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে খবর পেয়ে তার স্বামী পিরোজপুর জেলা হাসপাতালে তাকে ভর্তি করান।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল সরোয়ার বলেন, ‘অদিতি বড়ালের পেটের নিচের দিকে আঘাত করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, এর আগে বরগুনার বেতাগী উপজেলায় ও পিরোজপুর জেলা প্রশাসনের ডরমেটরি ভবনে ছুরিকাঘাতের শিকার হন এসিল্যান্ড রামানন্দ পালের স্ত্রী। বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ