জিএম কাদের জাপার চেয়ারম্যান নন
পক্ষকাল সংবাদ-
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের দলের চেয়ারম্যান নন বলে দাবি করেছেন রওশন এরশাদসহ দলটির মোট দশজন সিনিয়র নেতা। সোমবার দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিএম কাদেরকে জাপা চেয়ারম্যান হিসেবে অস্বীকার করা হয়।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের মারফত জানতে পেরেছি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। যা কোনো পার্টির যথাযথ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এতে আরো বলা হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ২০ (২) এর ‘খ’ এর ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। যথা ‘মনোনীত’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্টদের মতামতের ভিত্তিতে দায়িত্ব পালন করিবেন। চেয়ারম্যানের অবর্তমানে গঠনতন্ত্রের ধারা ২০ (২) এর ‘ক’ কে উপেক্ষা করা যাবে না।
আশাকরি, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
যে দশজনের নামে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে তারা হলেন-
১. বেগম রওশন এরশাদ এমপি, সিনিয়র কো চেয়ারম্যান জাতীয় পার্টি
২. ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য
৩.ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য
৪.সেলিম ওসমান এমপি, প্রেসিডিয়াম সদস্য
৫.লিয়াকত হোসেন খোকা এমপি
৬.রওশন আরা মান্নান এমপি
৭.নাসরিন জাহান রত্মা এমপি, প্রেসিডিয়াম সদস্য
৮.মাসুদা এম রশিদ চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য
৯.মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য
১০.অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ