শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলেন জিএম কাদের
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলেন জিএম কাদের
৫২৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলেন জিএম কাদের

পক্ষকাল সংবাদ-
জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন জিএম কাদের। আজ জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

জিএম কাদের জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই। সবশেষ এরশাদ তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

এর আগে গত ৪ঠা মে রাত সাড়ে ১১টার দিকে বারিধারার দূতাবাস রোডে ‘প্রেসিডেন্ট পার্ক’-এর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে নিয়োগ দিয়েছিলেন।

ওইদিন লিখিত বক্তব্যে এরশাদ জানিয়েছিলেন, আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি ও নির্দেশ প্রদান করছি।

হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, বর্তমানে শারীরিকভাবে অসুস্থতার কারণে চেয়ারম্যানের নিয়মিত কার্যাবলী পালনে বিঘণ্ণ ঘটছে। সে কারণে আমি এ দায়িত্বসমূহ পালনের জন্য এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করলাম।

গত ১৪ই জুলাই সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান। দীর্ঘদিন অসুস্থ্য থাকায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়ার কয়েকদিন আগে লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ।।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)