শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » তারেককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » তারেককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত
৪১১ বার পঠিত
সোমবার, ৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তারেককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত

তারেককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত

পক্ষকাল সংবাদ ডেস্ক- - বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত। এক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন।

সোমবার (৮ জুলাই) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

‍কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-য়ে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন।

ডিক্যাব টক-য়ে যুক্তরাজ্যে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশটির সরকার ফেরত পাঠাবে কিনা- এমন প্রশ্নের উত্তরে ব্রিটিশ হাইকমিশনার বলেন, তারেক রহমানকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত। এক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। এছাড়া যুক্তরাজ্য সরকার কোনো একক ব্যক্তির বিষয়ে কোনো মন্তব্য করে না।

এক প্রশ্নের উত্তরে ব্রিটিশ হাইকমিশনার বলেন, রোহিঙ্গাদের ফেরতের ক্ষেত্রে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে যে আলোচনা হয়েছে, সেটা উৎসাহব্যঞ্জক।

তিনি জানান, রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে বিভক্তি রয়েছে। তবে আন্তর্জার্তিক সম্প্রদায় চায়, রোহিঙ্গারা স্বেচ্ছায় ও মর্যাদার ভিত্তিতে রাখাইনে ফিরে যাবেন। সে লক্ষ্যেই সবাই কাজ করছে।

বাংলাদেশের গণমাধ্যম যুক্তরাজ্যের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে-বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ হাইকমিশনারের মন্তব্য চাইলে তিনি বলেন, বৈশ্বিক গণমাধ্যম বিষয়ক প্রতিবেদনে গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান ১৫০তম। আর যুক্তরাজ্যের অবস্থান ৩৩তম। এক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থা খুবই ভালো না হলেও এ থেকেই আপনারা বিষয়টি বুঝে নিতে পারেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানির বাজার যুক্তরাজ্য। দু’দেশে গতবছর বাণিজ্যের পরিমাণ ছিল ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। এছাড়া যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স আয়ের ক্ষেত্রে বাংলাদেশ ৬ষ্ঠ বৃহত্তম দেশ। দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর হচ্ছে।

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রাহীদ এজাজ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বক্তব্য রাখেন।
সুত্র দেশে বিদেশে



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)