শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘এরশাদ হাসপাতালে শান্তিতে ঘুমাচ্ছেন’
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘এরশাদ হাসপাতালে শান্তিতে ঘুমাচ্ছেন’
৫৬২ বার পঠিত
রবিবার, ৭ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘এরশাদ হাসপাতালে শান্তিতে ঘুমাচ্ছেন’

ঢাকা, ০৭ জুলাই- লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এরশাদের শারীরিক অবস্থা কোনো কোনো ক্ষেত্রে উন্নতির দিকে হলেও চিকিৎসকরা তাকে এখনই বিপদমুক্ত নন বলে জানিয়েছেন এরশাদের ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

আজ রবিবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় জি এম কাদের জানান, রবিবার সকালে এরশাদকে হেমো ডায়া ফিল্টারেশন দেওয়া হয়েছে। অবস্থা বুঝে হেমো পারফিউশন দেওয়া হবে। তার অবস্থা স্থিতিশীল, গতকাল যা ছিলো তার চেয়ে ভালো বা খারাপ হয়নি। আজ বেলা ১১টায় হাসপাতালে দেখে মনে হলো উনি শান্তিতে ঘুমাচ্ছেন।

সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জি এম কাদের বলেন, মেডিকেল ইভালুয়েশন অনুযায়ী ওনার শারীরিক অবস্থার কোনো কোনো ক্ষেত্রে উন্নত হয়েছে। তবে সেটা কৃত্রিমভাবে, ওষুধের সাহায্যে। এখন তিনি তা ধরে রাখতে পারলে, তাহলে সার্বিক উন্নতির দিকে রয়েছেন বলা যাবে। তবে এখন মেশিনের সাহায্যে যে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে, সেটা কতক্ষণ ধরে রাখতে পারবেন চিকিৎসকরা তা নিশ্চিৎ নন।

তিনি জানান, চিকিৎসকরা বলছেন, ওনার পালস রেট, বিপি স্বাভাবিক হয়ে আসছে। তবে এই স্বাভাবিকতা পুরোটাই মেশিন ও ওষুধের সাহায্যে। উনি কতটা পজিটিভ রেন্সপন্স করেন, সেটা দেখবেন ডাক্তাররা। এরপর তারা কোনো সাপোর্ট ছাড়া দেখবেন, কোনো পজিটিভ ইনডিকেটর দেখা যায় কিনা। তবে তার শারীরিক অবস্থা শঙ্কাজনক, তিনি বিপদমুক্ত নন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)