শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন
৫২১ বার পঠিত
রবিবার, ৭ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

পক্ষকাল ৭ জুলাই- রবিবার সচিবালয়ের ৬ নম্বর ভবনে (২১ তলা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল সোয়া ৩টার দিকে এই ভবনের সপ্তম ও অষ্টম তলার মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক বোর্ডরুমে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিটকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্বপাশের সিঁড়ির মাঝামাঝি স্থানের কক্ষে বৈদ্যুতিক বোর্ড পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি।

সিগারেট থেকে এই আগুন লেগেছে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. ছালেহউদ্দিন এ প্রতিবেদককে বলেন, ‘বৈদ্যুতিক বোর্ডরুমে আগুন লেগেছিল। সেখানে পুরনো কাগজপত্রসহ বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস রক্ষিত ছিল। আমরা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলি। সময় মতো আগুন নেভাতে না পারলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারত।’

আগুন লাগার খবর শোনার পর এই ভবনের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মচারী জানান, সোয়া ৩টার দিকে আমাদের ফ্লোরের পূর্বদিক থেকে ধোঁয়া বের হতে দেখি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়, তারা এসে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের (১৯ তলা) নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য বলেন, ‘নিচ থেকে ধোঁয়া এসে ১৯ ও ১৮ তলাও আচ্ছন্ন করে ফেলে। ভয়ে আমিও নিচে নেমে যাই।’

আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের একজন কর্মী বলেন, ‘কয়েক মাস আগে আমরা অগ্নিমহড়া করার পর চিঠি দিয়ে কী কী অগ্নিঝুঁকি রয়েছে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করেছি। আমরা বলেছি, এই ময়লা-আবর্জনাগুলো বিভিন্ন স্থানে জমিয়ে রাখা যাবে না। এছাড়া আমরা আরও কিছু সাজেশন দিয়েছি। কিন্তু সেগুলো মানা হয়নি।’



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)