সোমবার, ২৪ জুন ২০১৯
প্রথম পাতা » » বাংলাদেশের নামে সড়কের নামকরন যুক্তরাষ্ট্রে
বাংলাদেশের নামে সড়কের নামকরন যুক্তরাষ্ট্রে
নিউজার্সি, ২৩ জুন- যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাটারসন সিটির ইউনিয়ন অ্যাভিনিউ সড়কের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বুলেভার্ড’ রাখা হয়েছে। স্থানীয় সময় শনিবার আনুষ্ঠানিকভাবে সড়কের নামফলক লাগিয়ে বাংলাদেশ বুলেভার্ড করা হয়।
‘বাংলাদেশ বুলেভার্ড’ নামকরণ উপলক্ষে সেখানে শুরু হয় বাংলাদেশিদের মিলনমেলা ও কনসার্ট। এতে বাংলাদেশের প্রথম সারির ব্যান্ড মাইলস, বাউল কালা মিয়া, রিজিয়া পারভীনসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উপচে পড়া দর্শক উপস্থিতিতে মেলা যেন হয়ে ওঠে মিনি বাংলাদেশ।
বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান শাহিন খালিক উপস্থিত দর্শকদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন বলে আমার চেষ্টা ও আপনাদের সহযোগিতায় এটি করা সম্ভব হয়েছে। আগামীতে আপনাদের সহযোগিতা নিয়ে বাকি কাজগুলো সম্পন্ন করতে চেষ্টা করবো।
সংশ্লিষ্টরা বলছেন, এটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক বিজয় এবং গর্বের দিনও বটে। বিশেষ করে কাউন্সিলম্যান শাহিন খালিকের সুদক্ষ নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা পেল নিজ দেশের নামে সড়ক।
সুত্র কালেরকন্ঠ




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ