শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১ জুন ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঈদের ছুটিতে মেহেরপুর যাচ্ছেন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঈদের ছুটিতে মেহেরপুর যাচ্ছেন
৪৫০ বার পঠিত
শনিবার, ১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঈদের ছুটিতে মেহেরপুর যাচ্ছেন

পক্ষকাল সংবাদ-
শুক্রবার –জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন নিজ বাড়ি মেহেরপুরে ঈদ উদযাপন করবেন। ৯দিনের দিনের ছুটিতে ঈদ উদযাপনের পাশাপাশি ঈদের আগে ও পরে বেশ কয়েকটি সরকারি বেসরকারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: রেজাউল আলম স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্যনিশ্চিত হওয়া গিয়েছে ।
প্রতিমন্ত্রির সফরসূচীর মধ্যে রয়েছে, ১ জুন শনিবার বিকাল সাড়ে ৩টায় মেহেরপুরের নিজ বাসভবনে পৌছাবেন। ওই দিনই মেহেরপুর পৌরসভার ইফতার পার্টিতে যোগদান করবেন কমিউনিটি সেন্টারে।

২ জুন রবিবার সকাল ১০টায় মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের ঈদ পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সকাল সাড়ে ১০ টায় মেসডার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন, সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজ সেবার বিভিন্ন ভাতা বই বিতরণ করবেন, দুপুর ১২ টায ভুমিহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর অনুষ্ঠানে যোগদান, দুপুর সাড়ে ১২টায় একই স্থানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করবেন, সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদের আয়োজনে ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

৩ জুন সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অণ্বেষণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ১২টায় একই স্থানে দু:স্থদের মাঝে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সন্ধ্যায় মুজিবনগর উপজেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেবেন।

৪ জুন মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পে পুর্নাবাসিত পরিবারের মাঝে ঈদের খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।

৫জুন বুধবার সকালে পৌর ঈদগাহ ময়দানে ঈদের নামায আদায় করবেন।রাত ৮টায় জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

৭ জুন শুক্রবার সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার পিআইসি গণের সাথে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ সংক্রান্ত তবিনিময় সভায় অংশ নেবেন।

৮জুন শনিবার সকাল ১১ টায় মুজিবনগর উপজেলার পিআইসি গণের সাথে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ সংক্রান্ত তবিনিময় সভায় অংশ নেবেন,১২ টায় মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ প্রকল্প পরিদর্শন।

৯ জুন রবিবার কাল ৮টায় ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন। এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের সাথে সুবিধামত সময়ে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)