শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শপথের বিষয়ে বিএনপির স্পষ্ট বক্তব্য চায় ২০ দল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শপথের বিষয়ে বিএনপির স্পষ্ট বক্তব্য চায় ২০ দল
৫১৯ বার পঠিত
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শপথের বিষয়ে বিএনপির স্পষ্ট বক্তব্য চায় ২০ দল

পক্ষকাল সংবাদ ডেস্ক-

সংসদ সদস্য হিসেবে দলের নেতাদের শপথ নিয়ে বিএনপির স্পষ্ট বক্তব্য দাবি করেছে ২০ দলীয় জোটের শরিক নেতারা। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে বিএনপির চার এমপির শপথগ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এ দাবি জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নির্বাচিতরা শপথ নিয়েছেন -বিষয়টি নিয়ে ২০ দলের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর কাছে জানতে চাইলে তিনি বলেন, দেখি বিএনপি আগে প্রতিক্রিয়া দিক, তারপর দেখা যাবে।

জোটের আরেক শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, এখানে আমি মন্তব্য করতে অপারগ। কারণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমার নিজের কোনো কথা হয় নাই এবং তাহারা যখন কথা বলেন তাহার সাক্ষীও আমি নই। অতএব এ প্রসঙ্গে একমাত্র প্রধান শরিক, আমাদের জোটের প্রধান শরিক বিএনপি স্পষ্ট বক্তব্য দিতে পারবে।

আরেক শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তাদের কী কথা হয়েছে বা হয় নাই এ ব্যাপারে আমাকে বলা হয়নি বা ২০ দলীয় ঐক্যজোটের মিটিং ডাকা হয় নাই, আলোচনাও হয় নাই।

তিনি আরও বলেন, বিএনপির সর্বপ্রথম এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিল। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার পরে ওই ফলাফলের উপর ভিত্তি করে তারা সংসদে যাচ্ছে, এখন তারা দলের কর্মীদেরকে কী জবাব দেবে? জনগণকে কী জবাব দেবে? সেটা তাদের উপর নির্ভর করে। তবে আমি মনে করি এটা হঠকারী সিদ্ধান্ত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত মোট ৬ জনের মধ্যে একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি ৫ জন এমপি হিসেবে শপথগ্রহণ করেছেন।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন শপথগ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাহিদুর রহমান। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)