শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » পাঠ্যপুস্তক পর্যালোচনা করে ভুল সংশোধনের কাজ চলছে : শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » রাজনীতি » পাঠ্যপুস্তক পর্যালোচনা করে ভুল সংশোধনের কাজ চলছে : শিক্ষামন্ত্রী
৪৫৩ বার পঠিত
রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাঠ্যপুস্তক পর্যালোচনা করে ভুল সংশোধনের কাজ চলছে : শিক্ষামন্ত্রী

পক্ষকাল সংবাদ-
দেশের সব পাঠ্যপুস্তক পর্যালোচনা করে ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সমন্বয়ে মাসিক সাধারণ সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে কোথাও কোথাও অসঙ্গতি আছে, কিছু সমস্যা আছে, আমরা এ বছর সব পাঠ্যপুস্তক পুনঃবিবেচনা করছি, রিভিউ করছি। কাজেই আমরা যে সব সমস্যা চিহ্নিত করতে পেরেছি সেগুলো সংশোধনের কাজ চলছে। পাঠ্য বইয়ে ভুল থাকলে তা ধরিয়ে দিতে তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।
দীপু মনি বলেন, এসএসসি পরীক্ষা যেমন প্রশ্ন ফাঁসমুক্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এইচএসসি পরীক্ষাও এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোভাবে সম্পন্ন হচ্ছে। এই ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অবদান রয়েছে।

চাঁদপুর সদরের উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)