শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ক্ষমতায় ফিরছে বিজেপি, আমলাদের ১০০ দিনের কাজের অ্যাজেন্ডা তেরির নির্দেশ মোদীর
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ক্ষমতায় ফিরছে বিজেপি, আমলাদের ১০০ দিনের কাজের অ্যাজেন্ডা তেরির নির্দেশ মোদীর
৪৬৮ বার পঠিত
সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষমতায় ফিরছে বিজেপি, আমলাদের ১০০ দিনের কাজের অ্যাজেন্ডা তেরির নির্দেশ মোদীর

নয়াদিল্লি: ‘ফির একবার মোদী সরকার’৷ বিভিন্ন সভায় এই স্লোগান দিয়ে ঝড় তোলেন বিজেপি নেতারা৷ কিন্তু এটা তাদের কাছে শুধু স্লোগান নয়৷ বিজেপি বিশ্বাস করে তারাই দ্বিতীয়বার ক্ষমতায় আসছে৷

২৩ মে লোকসভা ভোটের ফল ঘোষণা৷ ভোটের ফল তাদের পক্ষে যাবে ধরেই দ্বিতীয় বিজেপি সরকারের কাজের রূপরেখা ঠিক করার নির্দেশ শীর্ষ আমলাদের দেওয়া হয়েছে৷ আর এই নির্দেশ এসেছে সরাসরি নরেন্দ্র মোদীর কাছ থেকে৷

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট, মোদী নীতি আয়োগ এবং আমলাদের নির্দেশ দিয়েছেন পরবর্তী সরকারের ১০০ দিনের কাজের এজেন্ডা ঠিক করতে হবে৷ জোর দিতে হবে সমাজকল্যাণমূলক প্রকল্পের উপর৷ যেমন, তেল ও গ্যাস, পরিকাঠামো এবং শিক্ষা ক্ষেত্রে নতুন নীতি বা পরিকল্পনার কথা ভাবতে হবে৷ পানীয় জল যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যাতে পারে সেই জন্য বিভিন্ন নদীগুলিতে একে অপরেরে সঙ্গে যুক্ত করার কাজ করতে হবে৷ মোদী আমলাদের এই দিকেও নজর দিতে বলেছেন৷

তবে মোদী যদি দ্বিতীয়বার ক্ষমতায় ফেরেন তাহলে বেশ কিছু আমলাদের বদলির মুখে পড়তে হতে পারে৷ রয়টার্সের একটি রিপোর্টে সেই কথাই বলা হয়েছে৷ রয়টার্স জানিয়েছে, ২৩ মে’র পর মোদী ক্ষমতায় এলে আমলা স্তরে অনেক পরিবর্তন করা হবে৷ পিএমও অফিসের কম করেও আট জন আমলাকে হয় বদলি করা হবে নতুবা তাদের আগাম অবসর নিতে বলা হতে পারে৷

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ জন বরিষ্ঠ আমলা রয়েছেন৷ তাদেরই কয়েকজন রয়টার্সকে জানিয়েছেন, অনেক আমলা বদলি হয়ে রাজ্যে ফিরে যেতে চাইছেন৷ অর্থাৎ তারাও প্রধানমন্ত্রীর অফিসে থাকতে চান না৷

৫৪৩টি লোকসভা কেন্দ্রে সাতদফায় ভোট হবে৷ প্রথম দফায় ৯১টি কেন্দ্রে ভোট হয়েছে৷ দ্বিতীয়দফায় ভোট হবে ১৮ এপ্রিল৷ পরের দফাগুলি হল ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬মে, ১২ মে এবং ১৯ মে৷



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)