শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মধ্যরাতে দেশে ফিরলো ৫ রেমিটেন্স যোদ্ধার নিথর দেহ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মধ্যরাতে দেশে ফিরলো ৫ রেমিটেন্স যোদ্ধার নিথর দেহ
৪৯৫ বার পঠিত
শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যরাতে দেশে ফিরলো ৫ রেমিটেন্স যোদ্ধার নিথর দেহ

পক্ষকাল-১৩ এপ্রিল- ৮ মাসের শিশু চাসুলি বাবার আদর, স্নেহ ও ভালোবাসা বোঝার আগেই বাবা সোহেল চলে গেছেন না ফেরার দেশে। সোহেলসহ মালয়েশিয়ায় নিহত ৫ যুবকের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। এ সময় পিতা-মাতা তার সন্তান, স্ত্রী তার স্বামী, ভাই তার ভাই ও স্বজন হারানোর আহাজারিতে বিমানবন্দর এলাকায় মধ্যরাতের আকাশ ভারী হয়ে ওঠে।

মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ বিমানযোগে শুক্রবার দিনগত রাত ১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশি ৫ যুবকের মরদেহ। সাথে ছিলেন নিয়োগকর্তা কোম্পানির দুই প্রতিনিধি। পরে প্রবাসী কল্যাণ ডেক্সের মাধ্যমে মরদেহগুলো পরিবার কাছে হস্তান্তর করেন তারা। নিহত যুবকের প্রত্যেক পরিবারকে প্রবাসী কল্যাণ ডেক্স থেকে মরদেহ পরিবহন ও দাফনের খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

গত ৭ এপ্রিল মালয়েশিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ ১১ জন প্রাণ হারান।

যাদের মরদেহ দেশে ফিরছে
আল আমিন (২৪)
আল আমিনের গ্রামের বাড়ি চাঁদপুরে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরভাগোল গ্রামে। তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন ২০১৮ সালের আগস্টে।

সোহেল (২৪)
সোহেলের গ্রামের বাড়িরও চাঁদপুরে। চাঁদপুরের হাজীগঞ্জ থানার দেবপুর গ্রামে। তিনি মালয়েশিয়া গিয়েছিলেন ২০১৮ সালের আগস্টে।

গোলাম মোস্তফা (২২)
গোলাম মোস্তফার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। জেলার চাটখিল থানার নলখা গ্রামে। ২০১৮ সালের এপ্রিল মাসে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন।

মহিন (৩৭)
নিহত মহিনের গ্রামের বাড়ি কুমিল্লায়। জেলার লাকসাম থানার দুর্লভপুর গ্রামে। তিনিও ২০১৮ সালের আগস্ট মাসে মালয়েশিয়া গিয়েছিলেন।

রাজু মুন্সী (২৬)
রাজু মুন্সীর গ্রামের বাড়িও কুমিল্লা জেলায়। জেলার দাউদকান্দি থানাধীন দাখারগাঁও গ্রামে। ২০১৮ সালের জুনে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)