শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » রাষ্ট্রায়াত্ব পাটকল শ্রমিকদের ধর্মঘটের প্রতি বাম জোটের সমর্থন
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » রাষ্ট্রায়াত্ব পাটকল শ্রমিকদের ধর্মঘটের প্রতি বাম জোটের সমর্থন
৪৮২ বার পঠিত
বুধবার, ৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রায়াত্ব পাটকল শ্রমিকদের ধর্মঘটের প্রতি বাম জোটের সমর্থন

পক্ষকাল সংবাদ -
বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, শাহ আলম, মুবিনুল হায়দার চৌধুরী, শুভ্রাংশু চক্রবর্ত্তী, সাইফুল হক, আকবর খান, জোনায়েদ সাকি, ফিরোজ আহম্মেদ, মোশাররফ হোসেন নান্নু, অধ্যাপক আব্দুস সাত্তার, মোশরেফা মিশু, হামিদুল হক সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের ৭২ ঘণ্টা ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে ঘোষিত মজুরি কমিশন প্রদান, বকেয়া বেতন পরিশোধ, পাটখাতে বরাদ্দ বৃদ্ধিসহ ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল কেন বছরের পর বছর লোকসান দিচ্ছে এর জবাব সরকারকে দিতে হবে। মাথাভারী আমলা-প্রশাসন পোষা, সময় মতো অর্থ ছাড় না করে অসময়ে পাট কেনা, পুরানো যন্ত্রপাতি নবায়ন ও আধুনিকায়ন না করাসহ নানা দুর্নীতি অনিয়মই যে লোকসানের কারণ তা বিভিন্ন সময়ে আলোচনায় আসলেও এ সমস্যা নিরসনে সরকারের কোন উদ্যোগ নেই। নেতৃবৃন্দ উপরোক্ত সমস্যা দূর করে লোকসান বন্ধ ও শ্রমিকদের মজুরিসহ ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বাম গণতান্ত্রিক জোটের অপর এক বিবৃতিতে হাজার হাজার হকারকে পুনর্বাসন না করে ঢাকার রাজপথ থেকে উচ্ছেদ করে সিটি কর্পোরেশন এক অমানবিক কাজ করছে। বিবৃতিতে নেতৃবৃন্দ পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের লক্ষ লক্ষ পরিবারের জীবিকার কথা চিন্তা করে ফুটপাথে বসার অনুমতি দেয়ার দাবি জানান। একই সাথে ফুটপাথে হকারদের কাছ থেকে পুলিশ ও সরকার দলীয় বিভিন্ন লীগের সন্ত্রাসী-মাস্তানদের চাঁদাবাজী বন্ধেরও জোর দাবি জানান।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)