শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » ২০ শতাংশ শিশু ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভূগছে
প্রথম পাতা » অর্থনীতি » ২০ শতাংশ শিশু ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভূগছে
৫০২ বার পঠিত
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০ শতাংশ শিশু ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভূগছে

---
পক্ষকাল প্রতিবেদক : দেশে মোট শিশুর ২০ শতাংশই ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভুগছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, ‘বর্তমানে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজনের ভিটামিন ‘এ’ ঘাটতি রয়েছে। নারীদের মধ্যে এ ঘাটতি প্রকট রয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার বিকেলে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ সব কথা বলেন।

‘বাংলাদেশে ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের জন্য এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

আমির হোসেন আমু বলেন, ‘ভিটামিন এ ঘাটতিজনিত সকল স্বাস্থ্যসমস্যা দূর করতে শিল্প মন্ত্রণালয় ২০১০ সালে ‘বাংলাদেশে ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করে। যার প্রথম পর্যায় ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এ কর্মসূচির আওতায় ১৬টি ভোজ্যতেল শোধনাগার ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করেছে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করে সুস্বাস্থ্যকর জনগোষ্ঠী তৈরী করা সম্ভব। ইতোমধ্যে সরকার সেবার মান উন্নয়নে সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারি এ্যাওয়ার্ড, গ্লোবাল এ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এ্যান্ড ইম্যুনাইজেশন পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। এখন শিশু মৃত্যুহার ও মাতৃমৃত্যুহার উন্নত দেশগুলোর সমপর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।’

দেশের যে চারটি ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এখনো এ প্রকল্পের আওতায় যুক্ত হয়নি তাদেরকেও যুক্ত হওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়নে জনমত গঠন করতে গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)