শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » » দেশের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- ফরহাদ হোসেন
প্রথম পাতা » » দেশের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- ফরহাদ হোসেন
৪৫৩ বার পঠিত
সোমবার, ২৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- ফরহাদ হোসেন

পক্ষকাল সংবাদ -জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাজনীতিবিদ ও সরকারী কর্মচারীদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা পালন করে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ এটুআই ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‌সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিবিদরা যেসব সিদ্বান্ত গ্রহণ করেন, সরকারী কর্মচারীরা সেগুলো বাস্তবায়ন করে। সিদ্বান্ত গ্রহণ ও বাস্তবায়নে কোন অসংগতি বা ভুল থাকলে সাংবাদিকরা তা তুলে ধরেন। ফলে, ভুল সংশোধনের মাধ্যমে সিদ্বান্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হয়। তাই দেশের উন্নয়নকে সঠিকভাবে এগিয়ে নিতে সাংবাদিকরা মনিটর বা পর্যবেক্ষকের ভূমিকা পালন করে থাকে।
তিনি আরো বলেন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সহ দেশ-বিদেশের সব সংবাদ সাংবাদিকদের মাধ্যমেই সরকারের নীতি-নির্ধারক ও জনগণ জানতে পারছে। ফলে উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিমন্ত্রী এসময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সাংবাদিক সমাজের সহযোগিতার আহবান জানান।
এছাড়া উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের সাংবাদিকতা পেশাকে আরো সমৃদ্ধ করতে সাংবাদিকদের তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির প্রতিও প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের তথ্য-প্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালার উদ্যোগটি অত্যন্ত প্রসংশনীয় ব’লে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
পিআইবি’র মহাপরিচালক মীর মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এটুআই এর প্রকল্প পরিচালক মো: মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও পিআইবি’র পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) মো: ইলিয়াস ভুইয়া, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি শ্যামল সরকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)