শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নিন: ওআইসির বৈঠকে বাংলাদেশ
প্রথম পাতা » রাজনীতি » সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নিন: ওআইসির বৈঠকে বাংলাদেশ
৪৪২ বার পঠিত
শনিবার, ২৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নিন: ওআইসির বৈঠকে বাংলাদেশ

ইসলামভীতি দূর ও আন্তধর্মীয় সম্প্রীতি ছড়িয়ে দিতে সবাইকে সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।গতকাল (শুক্রবার) তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের ‘ওপেন এন্ডেড’ সভায় বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ আহ্বান জানান। ভূমিমন্ত্রী জাতিসংঘের অধীনে ওআইসির সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বলেও আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
তুরস্কে ওআইসির নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জঙ্গি হামলায় ৫০ জন মুসলমান নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ জরুরি বৈঠকের আয়োজন করে ওআইসি। সন্ত্রাসবাদ, ইসলামভীতি ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা দূর করতে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ জরুরি বৈঠক শেষ হয়।

ওআইসি সম্মেলনের বর্তমান সভাপতি হিসেবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন উপস্থিত ছিলেন। এছাড়াও তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটারস। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফও অংশ নেন।#



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)