বুধবার, ২০ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » নিউজিল্যান্ডে জুমার নামাজ সরাসরি সম্প্রচারের নির্দেশ
নিউজিল্যান্ডে জুমার নামাজ সরাসরি সম্প্রচারের নির্দেশ
ডেস্ক -
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহতদের শ্রদ্ধা জানাতে দেশটির রেডিও ও টেলিভিশনে শুক্রবারের জুমার নামার সরাসরি সম্প্রচারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন তিনি। রয়টার্স।
আগামী শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদে হামলার এক সপ্তাহ পূরণ হবে। এই উপলক্ষে শুক্রবার নিহত মুসল্লিদের স্মরণে ও শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন করা বলেও ঘোষণা দেয়া হয়েছে।
জাসিন্ডা জানান, তার দেশের সবাই মুসলিমদের প্রতি সংহতি জানাতে চায়। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাসিন্ডা স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্বের একজন মুসলমানের ওপর হামলা মানে সকল মুসলমানের ওপর হামলা। একজন নিরপরাধ মানুষের ওপর হামলা মানে পুরো মানবজাতির ওপর হামলা।
আরও পড়ুনঃ ছাত্রীর সঙ্গে মাধ্যমিক শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড, ধরা পড়ে গণধোলাই
‘এটা মানবিক ও আন্তর্জাতিক ট্রাজেডি। মুসলিম ট্রাজেডি নয়, নিউজিল্যান্ড ট্রাজেডি। সন্ত্রাসী হামলা চালানো হয় আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে। কিন্তু আমরা একে প্রত্যাখান করে আরও একতাবদ্ধ হয়েছি’, বলেন, জাসিন্ডা।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে অস্ট্রেলীয় এক শ্বেতাঙ্গ বর্ণবাদী। এতে ৫০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।




বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী
আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান