শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » » অমুসলিমরা যুক্তরাষ্ট্রে মসজিদ পাহারা দিচ্ছে
প্রথম পাতা » » অমুসলিমরা যুক্তরাষ্ট্রে মসজিদ পাহারা দিচ্ছে
৩৮৪ বার পঠিত
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অমুসলিমরা যুক্তরাষ্ট্রে মসজিদ পাহারা দিচ্ছে

ক্যালিফোর্নিয়া, ১৯ মার্চ- নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রেরর ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে নামাজের সময় পাহারার ব্যবস্থা করেছে স্থানীয় অমুসলিমরা। এরই মধ্যে মসজিদ পাহারা দেয়ার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ক্যালিফোর্নিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ওই মসজিদটি উত্তর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত।
মসজিদ পাহারা দেয়ার বেশ কয়েকটি ছবি আপলোড করে দিতিয়া ডেইনস নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ক্রাইস্টচার্চের ঘটনার পর থেকে মুসলিমরা যখন এই মসজিদে নামাজে দাঁড়ান। মসজিদের বাইরে অমুসলিমরা লাইন ধরে দাঁড়িয়ে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।
তিনি আরও লিখেন, চলুন শান্তি এবং ভালোবাসা ছড়িয়ে দেই।

গণমাধ্যমে খবরে আরও বলা হয়, এই এলাকায় দীর্ঘদিন ধরেই মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। তারা একে অপরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন।
আইজ্যাক টিএম লাট্টু নামে আরেক ব্যক্তি বলেছেন, স্কুলজীবন থেকেই আমি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের একসঙ্গে থাকতে দেখেছি। এটা বিশ্বাসের ত্রয়ী। মসজিদটি অকল্যান্ডে। এমনকি আমিও এখন মুসলিমদেরই একজন হয়ে গেছি। আমাদের এই বন্ধনের জন্য আমি গর্বিত।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন ট্যারান্ট বন্দুক হামলা চালালে ৫০ জন নিহত হয়। এছাড়া আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় অর্ধশত।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)