শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ায় মসজিদে গাড়ি হামলা
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ায় মসজিদে গাড়ি হামলা
৪৩৯ বার পঠিত
রবিবার, ১৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ায় মসজিদে গাড়ি হামলা

পক্ষকাল ডেস্ক-
নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কুইন্সল্যান্ড প্রদেশের বায়তুল মাসরুর নামের একটি মসজিদে গাড়ি হামলা চালিয়েছে এক মাদকাসক্ত তরুণ। শনিবার (১৬ মার্চ) মসজিদে মুসল্লিদের নামাজের সময় গাড়ি নিয়ে মসজিদের দরজায় আঘাত হানে লোগান সিটির ব্রাউন প্লেইনসের ওই তরুণ বাসিন্দা। এ সময় মসজিদে থাকা মুসল্লিদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালি-গালাজও করতে থাকে সে।

জানা যায়, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে গ্রেফতারের পর শনিবার বিকালে ওই তরুণের ড্রাগ টেস্ট করা হয়। এতে তার শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়। এর ফলে প্রাথমিকভাবে তার গাড়ি চালানোর লাইসেন্স ২৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয় এবং মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অপরাধে তাকে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়। পরে পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েই ওই তরুণ গাড়ি নিয়ে বায়তুল মাসরুর মসজিদের দরজায় আঘাত হানে।

কুইন্সল্যান্ড পুলিশ সূত্রে জানা যায়, নেভিলে স্ট্রিটের পাশে গাড়ি চালানোর পর স্থানীয় বায়তুল মাসরুর মসজিদের প্রবেশদ্বারে গাড়ি চালিয়ে আঘাত হানে ওই তরুণ। এতে মসজিদের প্রবেশ দরজার সামান্য ক্ষতি হয়। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে গালি-গালাজও করে সে। পরে ওই গাড়ি নিয়ে বাসায় ফিরে যার মসজিদে হামলা করা ২৩ বছর বয়সী ওই তরুণ। রাতেই তাকে নিজ বাড়ি গ্রেফতার করে স্থানীয় পুলিশ। ইচ্ছাকৃতভাবে সম্পদ ধ্বংস, জন-অশান্তি সৃষ্টি ও লাইসেন্সের স্থগিত উপেক্ষা করে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)