শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ইউএনও র হাতে প্রকৌশলী গ্রেফতার, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যবস্থা নেয়ার নির্দেশ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ইউএনও র হাতে প্রকৌশলী গ্রেফতার, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যবস্থা নেয়ার নির্দেশ
৫৪৫ বার পঠিত
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউএনও র হাতে প্রকৌশলী গ্রেফতার, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যবস্থা নেয়ার নির্দেশ

পক্ষকাল ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে উপজেলা প্রকৌশলীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলজিইডির প্রকৌশলী ও কর্মকর্তারা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এ ব্যাপারে ওই ইউএনও’র বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে ঢাকার আগারগাঁওয়ে রেডিও ভবনের সামনের রাস্তায় এক ঘণ্টার মৌন মানববন্ধন করে এলজিইডির প্রকৌশলী ও কর্মীরা। তারা এ ঘটনায় ইউএনও’কে প্রত্যাহার ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।

গত ৬ মার্চ বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিন উপজেলা প্রকৌশলী দপ্তরে নিজে উপস্থিত থেকে তার নিজস্ব স্টাফদের সহায়তায় উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিনকে সরকারি চাকরিবিধির ব্যত্যয় ঘটিয়ে হ্যান্ডকাফ পড়িয়ে গ্রেফতার করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করে এলজিইডির প্রকৌশলী ও কর্মকর্তারা।

ঢাকা জেলা এলজিইডির প্রকৌশলী ফিরোজ আলম তালুকদার জানান, একই গ্রেডের কর্মকর্তাকে এভাবে গ্রেফতার করার ঘটনা অনভিপ্রেত। তারা উভয়েই ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তা। এছাড়া সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের একটি নির্দিস্ট বিধান রয়েছে। এ ক্ষেত্রে তা মানা হয়নি। আমরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে প্রকৌশলী পেশাজীবী অন্য সংগঠনগুলোও যোগ দেবে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)