শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাংলাদেশি ডাক্তারদের ভূয়সী প্রশংসায় দেবী শেঠি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাংলাদেশি ডাক্তারদের ভূয়সী প্রশংসায় দেবী শেঠি
৪৯৩ বার পঠিত
সোমবার, ৪ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশি ডাক্তারদের ভূয়সী প্রশংসায় দেবী শেঠি

পক্ষকাল ডেস্ক-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসা দেয়া বাংলাদেশি চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী।

তিনি বলেন, বাংলাদেশি চিকিৎসকরা চমৎকার কাজ করেছেন। আপনি উন্নত দেশগুলোতেও এর চেয়ে বেশি কিছু আশা করতে পারবেন না।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কথা বলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন। খবর ইউএনবির

দেবী শেঠী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য দ্রুত সাড়া দিয়ে বাংলাদেশে আসায় ডা. শেঠিকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এ হৃদরোগ বিশেষজ্ঞকে বলেন, ওবায়দুল কাদেরের চিকিৎসা সম্পর্কে আপনার মতামত জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।

এ সময় ডা. শেঠী প্রধানমন্ত্রীকে বলেন, আপনি যখনই ডাকবেন তখনই আমি বাংলাদেশে আসব।

প্রধানমন্ত্রী দেশের মেডিকেল শিক্ষার বিষয়েও ডা. শেঠীকে ধন্যবাদ জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল শিক্ষার্থীরা যাতে স্নাতকোত্তর করতে এবং গবেষণা চালাতে পারেন সে জন্য তার সরকার দেশের প্রথমবারের মতো এমন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের সাধারণ মানুষের যে আর্থসামাজিক অগ্রগতি হয়েছে তা চমকপ্রদ।

ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ সম্পর্কে ডা. শেঠী বলেন, এমন একজন প্রখ্যাত ব্যক্তির চিকিৎসা দিতে গিয়ে স্থানীয় চিকিৎসকদের প্রচণ্ড চাপে কাজ করতে হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান সাক্ষাতকালে উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদেরকে দেখতে সোমবার ঢাকায় আসেন ডা. দেবী শেঠী। তাকে বহনকারী একটি চার্টার্ড প্লেন দুপুর ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)