শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » স্বাস্থ্যসেবার মূল্য তালিকা নিয়ে অগ্রগতি জানাতে নির্দেশ
প্রথম পাতা » অপরাধ » স্বাস্থ্যসেবার মূল্য তালিকা নিয়ে অগ্রগতি জানাতে নির্দেশ
৬১২ বার পঠিত
সোমবার, ৪ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাস্থ্যসেবার মূল্য তালিকা নিয়ে অগ্রগতি জানাতে নির্দেশ

সমকাল প্রতিবেদক

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা-সংক্রান্ত সব পরীক্ষা ও সেবার মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশ বাস্তবায়নের অগগ্রতি জানাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ফের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

গত ২২ অক্টোবর হাইকোর্ট এক আদেশে চিকিৎসা-সংক্রান্ত সব পরীক্ষা ও সেবার মূল্য তালিকা দুই মাসের মধ্যে নির্ধারণ করতে নির্দেশ দেন। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়। পাশাপাশি ওই আদেশ বাস্তবায়নের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়।

তবে সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না দেওয়ায় মঙ্গলবার বিষয়টি আদালতের নজরে আনেন রিটকারীর আইনজীবী। এরপর হাইকোর্ট ফের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ।

গত বছরের ২৪ জুলাই হিউম্যান রাইটস ল’ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে কোষাধ্যক্ষ মো. শাহ আলম হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তাতে ৩০ দিনের মধ্যে সব অনুমোদিত এবং অনুমোদনহীন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতিসহ সেবার মূল্য তালিকা দাখিলের নির্দেশনা চাওয়া হয়।

পরে হাইকোর্ট ওই রিটের শুনানি নিয়ে ওই দিন রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)