শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » আগুনে পুড়ে মরলেন দুই চিকিৎসকসহ ৮২জন
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » আগুনে পুড়ে মরলেন দুই চিকিৎসকসহ ৮২জন
৪৪০ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগুনে পুড়ে মরলেন দুই চিকিৎসকসহ ৮২জন

কাজল;

ঢাকা, ২১ ফেব্রুয়ারি- বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে সম্প্রতি পাস করা দুই চিকিৎসকও রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকার ভবনের ভয়াবহ আগুন থেকে রেহাই পাননি। একসঙ্গে একটি দাঁতের চিকিৎসাকেন্দ্রে দুই চিকিৎসকসহ ছয়জন মারা যান।

নিহত দুই চিকিৎসক হলেন ডা. ইমতিয়াজ ইমরোজ রাসু ও ডা. আশরাফুল। তারা দু’জনই বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে সম্প্রতি পাস করে আল মদিনা মেডিকেল হল ও ডেন্টাল নামে ওই চিকিৎসাকেন্দ্রে প্রাইভেট প্র্যাকটিস করতেন।

এ ছাড়া নিহতের মধ্যে রয়েছেন আল মদিনা মেডিকেল হল ও ডেন্টাল চিকিৎসাকেন্দ্রের মালিক কাওসার আহমেদ।

ফার্মেসিতে নিহত বাকি তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম কাওসার। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি। কাওসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বন্ধু সূর্যসেন হলের ছাত্র শরীফুল আলম বলেন, কাওসার মাদ্রাসায় পড়তেন, কোরআনে হাফেজ ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

তিনি বলেন, সে মাঝেমধ্যে সূর্যসেন হলেও এসে থাকত। আবার বাসায়ও থাকত। ওষুধের দোকানটাও সেই চালাত। কাওসার বিবাহিত এবং দুই সন্তানের জনক। আবদুল্লাহ নামে একটি ছেলে ও নুসাইবা নামে একটি মেয়ে আছে তার।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারে প্রথম যে চারতলা ভবনে আগুন লাগে, তার উল্টো দিকের ভবনে কাওসারের আল মদিনা মেডিকেল ও ডেন্টাল চিকিৎসাকেন্দ্র। আগুন ওই ভবনেও ছড়িয়েছিল।

মেডিকেল কলেজ মর্গে গিয়ে সকালে লাশ শনাক্ত করেন কাওসারের দুই ভাই, মা ও স্ত্রী।

কাওসারের ভাই ইলিয়াস জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানায়। তারা সপরিবারে পুরান ঢাকায় থাকতেন।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)