শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » পদত্যাগ করছেন ফখরুল?
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » পদত্যাগ করছেন ফখরুল?
৪৬৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদত্যাগ করছেন ফখরুল?

পক্ষকাল প্রতিদিন ঃ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুর এবং লন্ডন হয়ে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব। কিন্তু গত দুইদিনে তিনি লোকচক্ষুর আড়ালে। দলের নেতা-কর্মীদের সাক্ষাৎ দেননি। কোনো কর্মসূচিতেও যোগ দেননি। কোন্দলে বিপর্যস্ত বিএনপিতে তাকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

তিনি কি স্বেচ্ছায় সরে যাচ্ছেন বিএনপি মহাসচিবের পদ থেকে? নাকি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে? এসব প্রশ্ন এখন বিএনপি নেতা-কর্মীদের মুখে মুখে। অবশ্য বিএনপি মহাসচিবের ঘনিষ্ঠরা বলছেন ভিন্ন কথা।

তারা বলছেন, চিকিৎসা শেষে দেশে ফিরে বিশ্রামে আছেন মির্জা ফখরুল। কাল একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে তিনিই নেতৃত্ব দেবেন। যদিও তার প্রতিপক্ষরা বলছেন, বিএনপিতে মহাসচিব পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র।

বিএনপি মহাসচিব পদ নিয়ে বিএনপিতে তিনটি চিরন্তন সত্য প্রচলিত আছে। এগুলো হলো-

১. কোনো মহাসচিবই সম্মান নিয়ে বিদায় নিতে পারেননি।

২. মহাসচিবদের ক্ষমতা সামান্য থাকলেও দলের সব ব্যর্থতার দায় তাকেই নিতে হয়েছে।

৩. দলের চেয়ারপারসনের সঙ্গে সখ্যতা ছাড়া কেউ মহাসচিব থাকতে পারেননি।

৩০ ডিসেম্বরের নির্বাচনের পর মির্জা ফখরুল দলের সিনিয়র নেতাদের তোপের মুখে। দলে তার কোন কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ নেই। দলের সিনিয়র নেতারা একযোগে মহাসচিবকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। বিএনপি চেয়ারপারসন নাকি সিনিয়র নেতাদের দাবির সঙ্গে একমত। কিন্তু নতুন মহাসচিব কে হবেন, এ নিয়ে দলের সিনিয়ররা একমত নন। কারাবন্দী বেগম জিয়া মহাসচিব বদল চাইলেও মহাসচিব পরিবর্তনে আগ্রহী নন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টকে গতিশীল রাখতেই তারেক মির্জা ফখরুলকে মহাসচিব হিসেবে রাখতে চান। এ কারণেই তারেক মির্জা ফখরুলকে লন্ডনে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে একাধিক সূত্র জানিয়েছে। কিন্তু দেশে ফিরে মির্জা ফখরুল লন্ডনে যাওয়া না যাওয়া নিয়ে মুখ খোলেননি। তিনি এটা স্বীকারও করেননি, অস্বীকারও করেননি।

একটি সূত্র বলছে, মির্জা ফখরুল দল পুনর্গঠনের একটা শেষ চেষ্টা করতে চান। এজন্য তিনি জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধাপে ধাপে আন্দোলন গড়ে তুলতে চান। ২০ দল নয়, জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারেই আন্দোলনে আগ্রহী ফখরুল। আগামী কয়েকটা দিন এই পথেই এগিয়ে দেখতে চান বিএনপি মহাসচিব। কিন্তু এতে যদি দলের গুরুত্বপূর্ণ নেতারা সায় না দেন, তাহলে নিজেই দলের মহাসচিব পদ ছেড়ে দেবেন, এমন আভাস পাওয়া যাচ্ছে। রাজনীতি নিয়ে একরকম হতাশ এই বিএনপি নেতা মহাসচিব পদ থেকে পদত্যাগ করলে অন্য কোনো দল করবেন না। একেবারে অবসরে চলে যাবেন।

মির্জা ফখরুলের ঘনিষ্ঠরা বলছেন, বর্তমান ধারার রাজনীতির জন্য মানানসই নন ফখরুল। নির্বাচনের পরপরই তিনি রাজনীতি ছাড়তে চেয়েছিলেন। কিন্তু দলের চেয়ারপারসন বন্দী, তারেক জিয়া বাইরে- এ অবস্থায় দল ছাড়া বা অবসরকে একরকম ‘বেঈমানী’ মনে করেন ফখরুল। এজন্যই দলে তীব্র অসহযোগিতার মুখেও তিনি দায়িত্ব নিয়ে আছেন।



এ পাতার আরও খবর

অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)