শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি » নির্দিষ্ট সময়ে উৎপাদনে না এলে সরকারি বিদ্যুৎকেন্দ্রে জরিমানা
প্রথম পাতা » অর্থনীতি » নির্দিষ্ট সময়ে উৎপাদনে না এলে সরকারি বিদ্যুৎকেন্দ্রে জরিমানা
৪৭৮ বার পঠিত
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্দিষ্ট সময়ে উৎপাদনে না এলে সরকারি বিদ্যুৎকেন্দ্রে জরিমানা

---পক্ষকাল প্রতিবেদক : এখন থেকে চুক্তি ও শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ে উৎপাদনে আসতে না পারলে সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের মালিকানায় থাকায় কোম্পানিকে বিলম্বিত ক্ষতিপূরণ (লিক্যুইটি ডেমেজ- এলডি) দিতে হবে।

বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, নির্দিষ্ট সময়ে উৎপাদনে আসতে না পারলে বেসরকারি কেন্দ্রগুলোর মতো সরকারি কেন্দ্রগুলোর মালিকানায় থাকা কোম্পানিগুলোকেও জরিমানা গুনতে হবে। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, এরইমধ্যে সরকারি দুটি কেন্দ্রকে নোটিশ করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদনে আসতে না পারলে জরিমানা করা হবে।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গত ২৩ জানুয়ারি নির্দিষ্ট সময়ে উৎপাদনে আসতে না পারলে সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর জরিমানা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এই বিষয়ে গত বছরের ২৮ ডিসেম্বর বিদ্যুৎ সচিবের নেতৃত্বে এক বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের মালিকানাধীন ফার্নেস অয়েলভিত্তিক গাজীপুর ১০৫ মেগাওয়াট ও নর্থ ওয়েস্ট জোন পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মধুমতি ১০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র দুটিকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয় সূ্ত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী নর্থ ওয়েস্ট জোন পাওয়ার জেনারেশন কোম্পানির মালিকানাধীন ফার্নেস অয়েলভিত্তিক মধুমতি ১০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি উৎপাদনে আসার কথা রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে বিদ্যুৎ চুক্তি অনুযায়ী কেন্দ্রটি প্রতি ইউনিট বিদ্যুৎ ৮ দশমিক ২৪৩৫ টাকায় কেনা হবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)