শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » রেজিস্ট্রেশন ৩৮ লাখ যানবাহনের, লাইসেন্সপ্রাপ্ত চালক ২০ লাখ
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » রেজিস্ট্রেশন ৩৮ লাখ যানবাহনের, লাইসেন্সপ্রাপ্ত চালক ২০ লাখ
৪৬৯ বার পঠিত
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেজিস্ট্রেশন ৩৮ লাখ যানবাহনের, লাইসেন্সপ্রাপ্ত চালক ২০ লাখ

---
সংসদ প্রতিবেদক : দেশে এই মুহূর্তে ৩৮ লাখ যানবাহনের রেজিস্ট্রেশন আছে, এর বিপরীতে ২০ লাখ চালকের লাইসেন্স রয়েছে। কাজেই ১৮ লাখ চালকের লাইসেন্স নেই। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, জানতে চেয়ে সংসদে ৩০০ বিধিতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বিবৃতি দাবি করেছেন প্রাক্তন প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে মন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মুজিবুল হক চুন্নু বলেন, গাড়ি আছে, সুতরাং দুর্ঘটনা তো হতেই পারে। কিন্তু বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে। অবস্থাদৃষ্টে মনে হয়, দেখার কেউ নেই।

তিনি স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, প্রতিবেদন অনুযায়ী বছরে প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। মহাসড়কের ৬২ শতাংশ সড়কে কোনো স্থায়ী সংকেত নেই।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মাঝে মাঝে রাস্তায় নেমে বেবি ট্যাক্সির চালকের লাইসেন্স দেখেন, কিন্তু এত দুর্ঘটনা হচ্ছে, জনমনে আতঙ্ক, এটা কি দেখার কেউ নেই? প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের একি অবস্থা? কবে বাস্তবায়ন করবেন? আর ১৮ লাখ ভুয়া চালক, এই গাড়ির মালিক কারা? গাড়ির মালিক এমন লোক, যারা আইন বাস্তবায়নে থাকেন, আইনপ্রণেতা। যে কারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংসদে মন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)