শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » » ‘১/১১ এর সংস্কারবাদীদের পরিকল্পনা ঠাঁই পেয়েছে’
প্রথম পাতা » » ‘১/১১ এর সংস্কারবাদীদের পরিকল্পনা ঠাঁই পেয়েছে’
৩৮২ বার পঠিত
সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘১/১১ এর সংস্কারবাদীদের পরিকল্পনা ঠাঁই পেয়েছে’

---আজকের বাজিমাত ঃঐক্যফ্রন্টের ইশতেহার প্রসঙ্গে মহিউদ্দিন আহমেদ___

১৪ প্রতিশ্রুতি ও ৩৫ অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট জয়ী হলে আগামী পাঁচ বছরের মধ্যে এসব অঙ্গীকার ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে ইশতেহার ঘোষণায় বলা হয়েছে।

এদিকে ঐক্যফ্রন্টের এই ইশতেহারে ১/১১ এর সংস্কারবাদীদের অনেক পরিকল্পনা ঠাঁই পেয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ।

সোমবার ফ্রন্টের ইশতেহার ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের দেয়া নির্বাচনী ইশতেহারে কোনো চমক নেই।’

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ইশতেহারে বলা হয়েছে এক ব্যক্তি পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা কিন্তু ১/১১ এর সময় আওয়ামী লীগ এবং বিএনপি দলের সংস্কারবাদীদের একটি দাবি ছিলো। পরপর দুই মেয়াদ হলে শেখ হাসিনা ডিসকোয়ালিফাই করেন। বিএনপি নেত্রীর পরপর দুই মেয়াদ হয়নি, সেক্ষেত্রে তিনি হয়তো সুযোগ পেতে পারেন।’

ইশতেহারে জনগণের স্বার্থের চেয়ে রাজনৈতিক ইস্যু বেশি গুরুত্ব পেয়েছে বলে মনে করেন তিনি।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে, এ বিষয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার বিষয়টিও অস্পষ্ট, সরকার প্রধানের ক্ষমতা দ্বিখণ্ডিত হলে একজনের জায়গায় ক্ষমতাধর হবেন দুই ব্যক্তি।’

পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোনো বয়সসীমা থাকবে না বলে প্রতিশ্রুতি দেয়া হয় ওই ইশতেহারে। এছাড়া সরকারি চাকরিতে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না বলেও উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে যথেষ্ট দিকনির্দেশনা দেয়া হয়নি বলে মনে করেন মহিউদ্দিন আহমেদ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)