শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২০ জুন ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নির্বাচনের সিডিউল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন ঃকাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নির্বাচনের সিডিউল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন ঃকাদের
৪০৬ বার পঠিত
বুধবার, ২০ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনের সিডিউল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন ঃকাদের

পক্ষকাল ডেস্কঃ--- আগামী অক্টোবর মাসে নির্বাচকালীন সরকার গঠন করা হতে পারে। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে ঈদ পরবর্তী পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের সিডিউল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। অক্টোবরে গঠন করার সম্ভাবনা রয়েছে বেশি।’

তিনি বলেন, ‘তখন (নির্বাচকালীন সরকার) মন্ত্রিসভা ছোট হবে, তখন ঢাউস মন্ত্রিসভার প্রয়োজন নেই। সেই সরকার শুধু রুটিন কাজ করবে। মন্ত্রীরা কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না।’

বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে কোনো আন্দোলন হবে না এটা জানি। কারণ, বিএনপির আন্দোলনে দেশের মানুষ সাড়া দেবে এমন কোনো বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপিরও সাবজেক্টিভ প্রিপারেশন বা প্রস্তুতিমূলক কিছু নেই। সাবজেক্টিভ প্রিপারেশন মানে সুসংগঠনগত প্রস্তুতি, সেটাও তাদের নেই। আবার অবজেক্টিভ কন্ডিশন হলো দেশের জনগণের মুড, সেখানেও কোনো অবস্থা নেই।’

সরকার কি তবে এবারও একতরফা নির্বাচনে যাবে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি না এলেই একতরফা নির্বাচন হয় এমন নয়। এবার বিএনপির জন্য অন্যেরা অপেক্ষা করবে না, বহু দল অংশ (নেবে)…এবার পার্টিসিপেশন অনেক বেশি। ইনক্লুসিভ নির্বাচন হবে। বিএনপিও তো বলেছে তারা আন্দোলনও করবে, নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে। তাহলে অসুবিধা কী? একতরফা কেন হবে, বাংলাদেশে কি আর কোনো দল নেই? আপনি যাবেন না বলে কি অন্যরা আসবে না?’

নিউজজি/টিএফ



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)