মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » » বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের তাগিদ
বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের তাগিদ

পক্ষকাল ডেস্ক ;
উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য আইন প্রণয়নের তাগিদ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংবিধানে বিচারপতি নিয়োগের জন্য আইন করার নির্দেশনা থাকলেও দীর্ঘদিন ধরে তা হচ্ছে না। আইন করার ক্ষেত্রে দেরি হওয়ায় কিছুটা অসন্তোষও প্রকাশ করে কমিটি।
আজ মঙ্গলবার সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতে যোগ্য ও দক্ষ বিচারক নিয়োগের জন্য আইন করা প্রয়োজন। সংবিধানের ৯৫ অনুচ্ছেদে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া আছে। আইন মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে বলছে, তারা আইন করার কাজ করছে। কিন্তু এখনো আইন হয়নি। সংসদীয় কমিটি দ্রুত এই আইন প্রণয়নের তাগিদ দিয়েছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কমিটির বৈঠকে জেলা জজ আদালতে অধস্তন কর্মচারী নিয়োগে জেলাভিত্তিক নিয়োগ, সহকারী জজদের জন্য কম্পিউটার অপারেটর পদ সৃষ্টি, বার কাউন্সিলের কাঠামোগত উন্নয়ন, বিচারকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করা হয়।
এ ছাড়া বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটালাইজেশন, মামলা দ্রুত নিষ্পত্তিসহ মামলার জট কমানো ও মিথ্যা মামলা বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি।
আবদুল মতিন খসরুর সভাপতিত্বে কমিটির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন ও শামসুল হক বৈঠকে অংশ নেন।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত