শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদার ‘নির্বাচন-ভাগ্য’ জানতে চাইল ইউরোপিয়ান পার্লামেন্ট
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদার ‘নির্বাচন-ভাগ্য’ জানতে চাইল ইউরোপিয়ান পার্লামেন্ট
৫০১ বার পঠিত
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদার ‘নির্বাচন-ভাগ্য’ জানতে চাইল ইউরোপিয়ান পার্লামেন্ট

---পক্ষকাল সংবাদ;
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা নির্বাচন কমিশনের কাছে তা জানতে চেয়েছে সফররত ইউরোপিয়ান পার্লামেন্টারি  ডেলিগেশন। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার  কেএম নূরুল হুদা সঙ্গে এক বৈঠকে ইপি ডেলিগেশন বিষয়টি জানতে চায়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন বর্তমানে কারাগারে রয়েছেন। নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে বৈঠকে কোনো কথা হয়েছে কি না?

জবাবে কমিশন সচিব বলেন, ‘এ বিষয়ে (ইপি’র) একজন জানতে চেয়েছিলেন। সিইসি তাদেরকে বলেছেন- এটি আদালতের বিষয়।’

সিইসি বলেন, ‘আদালত যদি অ্যালাও (অনুমোদন) করেন, তাহলে ইসির কিছু করার নেই। আর যদি অ্যালাও না-ও করেন, তাহলেও ইসির কোনো ভূমিকা থাকবে না। কমিশন সংবিধান ও আইন অনুযায়ী সবকিছু করবে।’

বৈঠকে জিম ল্যামবার্ডের নেতৃত্বে আট সদস্যের ইপি ডেলিগেশন উপস্থিত ছিলেন। কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ও যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া মামলার অপর আসামি বিএনপি প্রধানের ছেলে তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদেরকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়ের পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে তিনি সেখানেই আছেন। দুই বছরের বেশি সাজা হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)