শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কনকনে শীত সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় ৬.৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কনকনে শীত সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় ৬.৫
৪৬১ বার পঠিত
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কনকনে শীত সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় ৬.৫

---

পক্ষকাল সংবাদঃবৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে নেমেছে শীত। সেই সঙ্গে বইছে প্রবল ঠাণ্ডা বাতাস। কাঁপছে মানুষ। চলছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ।

আবহাওয়া অফিস জানিয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় ৬.৫ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও উত্তরাঞ্চলের জেলাগুলোতে অনুভূত হচ্ছে প্রচণ্ড শীত। চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

এ বছর সারাদেশের সঙ্গে ঢাকাতেও কয়েকটি শৈত্য প্রবাহের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস।

শীতের খামখেয়ালিপনায় ভাবতে শুরু করেছিলেন শীত আর এ বছর পড়বে না তাদের ভুল ভেঙ্গে দিয়েছে গত দু’দিনের এ আবহাওয়া। এই আবহাওয়া বিরাজ করতে পারে আরও দু’দিন। এরপর পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে প্রকৃতি। তারপর আবার শীত পড়বে সেই সঙ্গে শৈত্যপ্রবাহ। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রকৃতির এ খামখেয়ালিপনায় বিপাকে পড়েছে রাজধানীবাসী। আড়ষ্ট সারাদেশ। বিশেষ করে দরিদ্র মানুষের কষ্ট উঠেছে চরমে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আজ চুয়াডাঙ্গা জেলায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রী সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় এ তাপমাত্রা ১০.২ ডিগ্রী সেলসিয়াস।’

তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামলে শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর সে হিসেবে আজ অথবা আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকায় শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

---

তবে রাজধানীতে এখনও শৈত্যপ্রবাহ শুরু না হলেও দেশের পাবনা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সৈয়দপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজধানীতেও তাপমাত্রা ক্রমেই কমছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়াও আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরণের কুয়াশা পড়তে পারে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)