শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সরকারকে ইতিহাসের ভয়াবহ আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সরকারকে ইতিহাসের ভয়াবহ আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির
৩৯৪ বার পঠিত
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারকে ইতিহাসের ভয়াবহ আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির

পক্ষকাল সংবাদ ঃ---আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যে না আসলে ইতিহাসের ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এ সময় চালের মূল্য সীমাহীন বৃদ্ধি পাওয়ায় দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলেও দাবি করেন তিনি।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ সংস্কৃতি দল আয়োজিত চাল ও শিশু খাদ্য সহ নিত্য পণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, ‘১০ টাকায় চাল খাওযানোর কথা বলে এখন ৭০ টাকার বেশি দামে চাল কিনতে হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চাল কিনে খেতে পারছে না। নীরব দুর্ভিক্ষ চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে দুর্ভিক্ষ শুরু হয় বলে দাবি করেন তিনি। শেখ মুজিবের সময় থেকে তার সূচনা হয়।’

এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘নিউইয়র্কে বসে আপনি যেসব কথা বলছেন, তাতে আমরা লজ্জিত। আপনার পিতার মতো আপনিও দেশের মানুষের নিরাপত্তা ও অধিকার দিতে ব্যর্থ।’

দুদু বলেন আসুন, ‘আলোচনা করুন। সহায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। নয়তো আপনি যে আন্দোলনের শিকার হবেন, তা এদেশের মানুষ ইতিহাসে দেখেনি।’

এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে হয় কূটনৈতিক আর নয়তো সামরিক পদক্ষেপ গ্রহণের কথা বলেন বিএনপির এই নেতা।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)