শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » দুর্ভিক্ষে দুই কোটির বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা, বিশ্ব কি এগিয়ে আসবে
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » দুর্ভিক্ষে দুই কোটির বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা, বিশ্ব কি এগিয়ে আসবে
৪২৯ বার পঠিত
মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্ভিক্ষে দুই কোটির বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা, বিশ্ব কি এগিয়ে আসবে

---
পক্ষকাল ডেস্কঃ
আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের চারটি দেশের দুই কোটির বেশি মানুষ না খেতে পেয়ে মারা যাবে। জাতিসংঘ এটিকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের সবচেয়ে গুরুতর মানবিক সঙ্কট’ হিসাবে উল্লেখ করেছে। কিন্তু এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের সাড়াদানে ঘাটতি রয়েছে। সরকারি বা নাগরিকদের ব্যক্তিগত পর্যায়ে তেমন কোনও সাড়া মেলেনি।গত সোমবার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে যে, ইয়েমেন, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং নাইজেরিয়ায় দুর্ভিক্ষ মোকাবিলায় প্রয়োজনীয় ৬২৭ কোটি ডলারের মধ্যে এ পর্যন্ত মাত্র ৪৩ শতাংশ অর্থ পাওয়া গেছে।

আন্তর্জাতিক উদ্ধার কমিটির (আইআরসি) এক জরিপে দেখা গেছে, চারটি দেশে চলমান এই দুর্ভিক্ষ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ৮৫ ভাগ মানুষ তেমন কিছু জানে না। আইআরসি এটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে কম প্রচারিত ঘটনা হিসাবে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, সোমালিয়া ও দক্ষিণ সুদানের মোট জনসংখ্যার অর্ধেকের জন্যই জরুরী খাদ্য সহায়তা দরকার। অনাবৃষ্টির কারণে ফসলহানি এবং গৃহযুদ্ধের কারণে ওই দুটি দেশে খাদ্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে অন্তত ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষে মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে সন্ত্রাসবাদী সংগঠন বোকো হারাম সক্রিয়।

সবচেয়ে খারাপ অবস্থা ইয়েমেনের। সেখানে প্রায় দুই কোটি মানুষের জন্য মানবিক সহায়তা দরকার। এর সঙ্গে যোগ হয়েছে গত এপ্রিল থেকে সাড়ে তিন লাখ মানুষের কলেরা মহামারিতে আক্রান্ত হওয়ার ঘটনা। সেখানে কলেরায় প্রতি ঘণ্টায় গড়ে একজন করে মানুষের মৃত্যু হচ্ছে। দেশটির দুর্ভিক্ষ মোকাবিলায় প্রয়োজনীয় অর্থের মাত্র ৪০ ভাগ দিয়েছে দাতারা। সেই অর্থ থেকেও কর্মকর্তারা কিছু অর্থ সরিয়ে নিয়েছেন কলেরা পরিস্থিতি মোকাবিলার জন্য।

দুর্দশাগ্রস্ত চারটি দেশেই শিশুরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সাহায্য সংস্থাগুলো। তারা জানায়, বাড়তি সাহায্য পাওয়া না গেলে আগামী কয়েক মাসের মধ্যে ইয়েমেনে চরম অপুষ্টির শিকার ১৪ লাখ শিশু মারা যেতে পারে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)