শ্রীলংকার রাষ্ট্রপতির সফরে ১০ চুক্তি
![]()
পক্ষকাল সংবাদ : তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বৃহস্পতিবার সকালে ঢাকা আসছেন শ্রীলংকার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। এ সফরে দুই দেশের মধ্যে ১০টি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় কলম্বোয় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘তিন দিনের সফরে ১৩ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত শ্রীলংকার প্রেসিডেন্ট বাংলাদেশে অবস্থান করবেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। তার সফরসঙ্গী হয়ে আসছেন দেশটির পররাষ্ট্র, দুর্যোগ ও ত্রাণ এবং উচ্চশিক্ষা মন্ত্রী। এ ছাড়া জনপথ, কৃষি প্রতিমন্ত্রী এবং অর্থ ও গণযোগাযোগ ও নৌপরিবহন উপমন্ত্রীসহ ৭৩ সদস্যের প্রতিনিধি দল।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এ সফরে দু’দেশের মধ্য ১০টি চুক্তি স্বাক্ষর হবে। শ্রীলংকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হবে যা কোনো দেশের সঙ্গে হয়ে ওঠেনি।’





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ