শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » » বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্দেশনা জারি
প্রথম পাতা » » বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্দেশনা জারি
৩৭৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্দেশনা জারি

---
পক্ষকাল সংবাদ : অতিবৃষ্টির ফলে চলমান বন্যা ও সম্ভাব্য বন্যার ফলে স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব দিলসাদ বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে দুর্গত এলাকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সব জেলা, উপজেলা ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে বন্যাকালীন এবং বন্যাপরবর্তী দুর্যোগ মোকাবেলায় এলাকায় কর্তব্যরত চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পর্যাপ্ত খাবার স্যালাইন, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সাপের কামড় প্রতিষেধক মজুদ রাখতে বলা হয়েছে। যেসব জেলা এখনও বন্যাকবলিত হয়নি সেসব জেলাতেও পর্যাপ্ত খাবার স্যালাইন, ওষুধ, চিকিৎসাসামগ্রী, সাপের কামড় প্রতিষেধক মজুদ রাখাসহ দামি ও গুরুত্বপূর্ণ মেডিকেল যন্ত্রপাতি যথাযথ সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ ব্যতিক্রম ছাড়া বন্যাকবলিত এলাকায় কর্মরত ডাক্তার ও নার্সসহ সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করতে হবে। দুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা প্রদান সংক্রান্ত সব তথ্য-উপাত্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষে অবহিত করতে হবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)