শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » তামাক নিষিদ্ধ হওয়াই শ্রেয়-তথ্যমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » তামাক নিষিদ্ধ হওয়াই শ্রেয়-তথ্যমন্ত্রী
৪২৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তামাক নিষিদ্ধ হওয়াই শ্রেয়-তথ্যমন্ত্রী


---

পক্ষকাল সংবাদঃ স্পষ্ট উচ্চারণে তামাকের বিরুদ্ধে আবারো তথ্যমন্ত্রী তার অবস্থান তুলে ধরেছেন। তামাক ও তামাকজাত পণ্যকে সুস্থ জীবনের অন্তরায় হিসেবে বর্ণনা করে একে নিষিদ্ধ করাই শ্রেয় বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মাদকদ্রব্য ও নেশাবিরোধী সংস্থা-মানস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

মন্ত্রী বলেন, ‘তামাকজাত পণ্য ব্যবহারে মানসিক, শারিরীক, আর্থিক, পারিবারিক, সামাজিক ও পেশাগত তি হয়। তামাক একারণে বিনোদন নয়, বরং সুস্থ জীবন ও উন্নয়নের অন্তরায়। এটি নিষিদ্ধ হওয়া উচিত। আর যতদিন তা না হচ্ছে ততদিন তামাকের চাষ ও ব্যবসার ওপর করবৃদ্ধি করতে হবে।’

২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার মন্ত্র নিয়ে এগিয়ে যাওয়া এবং এবিষয়ে নারীদের নেতৃত্ব দিতে আহ্বান জানান হাসানুল হক ইনু। এসময় সকল স্কুলে প্রতিদিন লেখাপড়া শুরুর আগে শিক ও ছাত্রদের ধূমপান থেকে বিরত থাকার অঙ্গীকার করার তাগিদ দেন তিনি।

আয়োজক ‘মানস’ এর মহাসচিব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং সম্মানিত অতিথি হিসেবে আয়োজন সহযোগী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন তামাকবিরোধী বক্তব্য রাখেন।

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবসে বিশ্ব স্বাস্থ্যসংস্থা নির্ধারিত প্রতিপাদ্য ‘তামাক- উন্নয়নের প্রতি হুমকি’ (Tobacco - a threat to development) বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন মানস’র সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)