শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » হাওরবাসীর সাহায্যে এগিয়ে আসুন : প্রধান বিচারপতি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » হাওরবাসীর সাহায্যে এগিয়ে আসুন : প্রধান বিচারপতি
৩৯৪ বার পঠিত
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাওরবাসীর সাহায্যে এগিয়ে আসুন : প্রধান বিচারপতি

---
পক্ষকাল সংবাদ : অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীর সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে সিলেট বিভাগীয় চাকরিজীবী পরিষদের আয়োজনে এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।

এসকে সিনহা বলেন, সিলেটে অনেক প্রবাসী, উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিল্পপতি রয়েছেন। তাদের সবাইকে আমি বলব ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে এ মুহূর্তে সাহায্য করুন।

অনুষ্ঠানে উপস্থিত এক প্রতিমন্ত্রী ও কয়েকজন এমপিকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, হাকালুকি হাওরকে হাওর ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নেয়া হয়নি, আপনারা আশা করছি হাওরটিকে এ উন্নয়ন প্রজেক্টের ভেতরে নিয়ে আসবেন।

তিনি বলেন, একটা সময় সিলেটে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, মাঝখানে পথ হারিয়েছিল বিভাগটি। এখন আবার এ এলাকায় অনেক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। তারা সবাই যেন সিলেট জেলার উন্নয়ন নিয়ে কাজ করেন।

প্রধান বিচারপতি বলেন, এখন মানুষ গোপালগঞ্জ আর কিশোরগঞ্জের পাশাপাশি সিলেটকেও স্থান দেয়। আমি বিচারপতি হিসেবে প্রত্যেকটা মানুষের ডাকে এগিয়ে আসব।

ইফতার মাহফিলে উপস্থিতি ছিলেন বিশেষ অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত এমপি, মাহিবুর রহমান এমপি, বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মো. সাদিক, এনবিআরের সিনিয়র সচিব. মো. নজিবুর রহমান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার মধাব প্রমুখ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)