শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সাঈদীর মুক্তি চেয়ে জামায়াতের বিক্ষোভের ডাক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সাঈদীর মুক্তি চেয়ে জামায়াতের বিক্ষোভের ডাক
৩৯৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাঈদীর মুক্তি চেয়ে জামায়াতের বিক্ষোভের ডাক

---
পক্ষকাল দেস্কঃ
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড- পাওয়া নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরা দল জামায়াতে ইসলামী। আগামী রবিবার এই যুদ্ধাপরাধী নেতার ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষের এবং মুক্তি চেয়ে আসামির রিভিউ আবেদনের শুনানির আগের দিন এই বিক্ষোভ হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ডাক দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। এই বিক্ষোভে দেশবাসীর সহযোগিতাও চেয়েছে জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সরকার রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দ্যেশেই প্রায় সাত বছর যাবত কারাগারে বন্দী করে রেখেছে।’

মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরে ইব্রাহিম কুট্টি ও বিসাবলী হত্যার দুই অভিযোগে ২০১৩ সলের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ প্রমাণ হয়। এগুলোতে শাস্তি চেয়ে এবং সব শাস্তি থেকে মুক্তি চেয়ে সাঈদীর আপিলের পর ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাঈদীর মৃত্যুণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়।

আপিল বিভাগের রায়ের পর জামায়াত নেতার ফাঁসি চেয়ে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। আর খালাস চেয়ে আবেদন করেন সাঈদী। গত ৬ এপ্রিল এই রিভিউ আবেদনের ওপর শুনানির কথা ছিল। কিন্তু সেদিন শুনানি হয়নি। আর ১৪ মে শুনানির দিন ঠিক করে আপিল বিভাগ।

ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগে সব ধরনের আইনি লড়াই করে হেরে গেলেও জামায়াত বলছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে শুরু করেছে। তার অংশ হিসেবেই আল্লামা সাঈদীকে বন্দী করে রাখা হয়েছে।’

জামায়াত বলছে, ‘বিশাবালী নামক পিরোজপুরের জনৈক ব্যক্তিকে হত্যার যে অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে সে হত্যাকাণ্ডের সাথে তার কোন সম্পর্ক নেই।’

সর্বোচ্চ আদালতে দণ্ড পাওয়া জামায়াত নেতার মুক্তি চেয়ে এই ধরনের বক্তব্য আদালত অবমাননা বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ। ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘তারা এটা বলতেই পারে না। সরকার আটকে রেখেছে, এটা তারা কীভাবে বলে? একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হয়েছে। এই বিচারে নিজেকে আত্মপক্ষ সমর্থনে তারা নিজেরাও লড়েছে। তারপরও তারা এ কথা কীভাবে বলে?’।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)