শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আওয়ামী লীগ এবার বাংলা নববর্ষে শোভাযাত্রা করবে না
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আওয়ামী লীগ এবার বাংলা নববর্ষে শোভাযাত্রা করবে না
৩৭৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ এবার বাংলা নববর্ষে শোভাযাত্রা করবে না

---
পক্ষকাল প্রতিবেদক : জনগণের ভোগান্তি হয় বলে বাংলা নববর্ষে এবার আর শোভাযাত্রা করবে না আওয়ামী লীগ। এর বদলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বৈশাখী উৎসব করবেন দলটির নেতারা।বর্ষবরণের আগের দিন আওয়ামী লীগ সভাপতির ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের।বাংলা নববর্ষে বরাবর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত শোভাযাত্রা করে আওয়ামী লীগ। তবে এবার থেকে আর এই কর্মসূচি পালন হচ্ছে না।গত ৫ জানুয়ারি রাজধানীতে এক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, তার দল আর রাজধানীতে আর সড়কে কোনো সমাবেশ করবে না। আর মিছিলের মত কর্মসূচি দেয়া হলে তা হবে ছুটির দিন।

তবে বড় কোনো দলের এ ধরনের কর্মসূচিতে ছুটির দিনেও রাজধানীর যান চলাচলে ব্যাঘাত ঘটে আর এতে তৈরি হয় ভোগান্তি। এ কারণে ছুটির দিনও মিছিলের মত কর্মসূচি দিতে চাইছে না ক্ষমতাসীন দল।ওবায়দুল কাদের বলেন, ‘ বহুদিন ধরে কোনো ধরণের র‌্যালি করার পক্ষে আমরা নই। আমরা চিন্তা করেছি এ ধরণের শোভাযাত্রা জনগণের ভোগান্তি হয়।’

গত সোমবার রাতে ভারত সফর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েও তা বাতিল করা হয়। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “আমাদের নেত্রীর সংবর্ধনা মানে বড় ধরনের আয়োজন। নেত্রী বলেছেন, ‘জনগণের ভোগান্তি দিয়ে আমার সংবর্ধনার প্রয়োজন নেই’। একই কারণে আমরা শোভাযাত্রা বাতিল করেছি।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবার গণভভনেই নববর্ষ উদযাপন করবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা গণভবনে নেত্রীর সঙ্গে বৈশাখী উৎসব পালন করবো।’

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সকাল ১০টায়

গণভবনে পয়লা বৈশাখ সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)