শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » তিস্তার বিকল্প প্রস্তাব দিলেন মমতা
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » তিস্তার বিকল্প প্রস্তাব দিলেন মমতা
৪২০ বার পঠিত
রবিবার, ৯ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিস্তার বিকল্প প্রস্তাব দিলেন মমতা

---
পক্ষকাল সংবাদ : পানির সমস্যা মেটাতে তিস্তা নয়, বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোর্সা, জলঢাকাসহ ৪টি নদীর পানি বণ্টনের প্রস্তাব দেন তিনি।
শনিবার বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন। বৈঠকের এক পর্যায়ে মমতাকে ডেকে নেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও উপস্থিত ছিলেন।
মমতা বলেন, তিস্তায় কোনো পানি নেই। পানির অভাবে এনটিপিসির বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। সেচের জন্য পানি পেতে সমস্যা হচ্ছে।

বিকল্প প্রস্তাব দিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে তোর্সা, জলঢাকাসহ ৪টি নদী আছে। সেখানে পানি আছে। ফলে তিস্তার বিকল্প হিসেবে এ ৪টি নদীর পানি ব্যবহার করা যেতে পারে।
এর আগে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, শেখ হাসিনা ও তার সরকারের আমলেই তিস্তা চুক্তির বিষয়টি সমাধান হবে।
তিনি আরো বলেছিলেন, বাংলাদেশ নিয়ে আমার মনে যেই অনুভূতি, আমি মনে করি একই উষ্ণ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে। তিস্তাচুক্তি, গঙ্গা ব্যারেজ নির্মাণ, পানি ব্যবস্থা সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেয়া হবে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠক দু’দেশের সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের জনগণ বিশেষ করে তরুণদের মধ্যে বন্ধনকে আরো জোরলো করবে বলে জানান মোদি।
তিনি বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি ভারতের কাছে অনুপ্রেরণা।
এসময় বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ৫০ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরো সাড়ে ৪শ’ কোটি ডলার দিচ্ছে দেশটি বলেও জানান তিনি। ৩৬টি চুক্তি-সমঝোতা স্মারক সই হয়।
গেল ৬ বছরে বাংলাদেশকে দেয়া ভারতের ঋণ সহায়তা ৮০০ কোটি ডলারে উন্নীত হলো বলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এসময় শেখ হাসিনা ও মোদি হিন্দি ভাষায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর’ মোড়ক উন্মোচন করেন।
একইসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-কলকাতা রুটে বাস এবং খুলনা-কলকাতা রুটের ট্রেন সার্ভিস উদ্বোধন করেন দু’প্রধানমন্ত্রী।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)