শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » যুক্তরাষ্ট্রকে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » যুক্তরাষ্ট্রকে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি : প্রধানমন্ত্রী
৩৭২ বার পঠিত
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রকে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি : প্রধানমন্ত্রী

---
পক্ষকাল প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে যুক্তরাষ্ট্রকে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে বিএনপি-জামায়াত। পরবর্তীতের দুর্নীতি ও মানুষের ওপর নির্যাতন এবং ভোটচুরির দায়ে বিএনপিকে ক্ষমতা থেকে টেনেহেঁচড়ে নামায় এদেশের জনগণ।মঙ্গলবার বিকেল ৩টায় মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর হত্যা নির্যাতন গুম-খুন বেড়ে যায়। দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়। এদেশের মানুষ তাদের ওপর নির্যাতন সহ্য করতে না পেরে পরবর্তীতে বিএনপিকে ক্ষমতায় থেকে নামায়।

মাগুরাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি মাগুরাতে খালি হাতে আসিনি। মাগুরাবাসীর ভাগ্যবদলে অনেকগুলো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছি। মাগুরাতে যাতে রেললাইনের ব্যবস্থা হয় সে পদক্ষেপ আমরা নেব। কারণ আমরা মানুষের উন্নয়নের জন্য ক্ষমতায় এসেছি।

তিনি বলেন, যখনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এদেশের মানুষের ভাগ্যের বদল হয়। সাধারণ মানুষের উন্নয়ন হয়। অর্থনৈতিকভাবে দেশের অগ্রগতি হয়।

বক্তব্যের শুরুতে বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিক টেস্ট ম্যাচ জেতায় মাগুরার ছেলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ মাগুরাবাসী অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ১৮ বছর পর মাগুরায় যান তিনি। বেলা ২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে।

জনসভার আগে আসাদুজ্জামান স্টেডিয়ামে ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)