মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » » মুশফিকদের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা
মুশফিকদের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা
পক্ষকাল ডেস্ক ঃশততম টেস্টে বাংলাদেশের আগে এখন পর্যন্ত ৩টি দেশ পেয়েছিল জয়ের স্বাদ। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। সেই তালিকায় যোগ দিলো বাংলাদেশও।
শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই হারিয়ে শততম টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। আর তাতেই কিনা পুরস্কারের বরণডালা নিয়ে হাজির হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঐতিহাসিক শততম টেস্ট জেতায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
টেস্ট জয়ের আগের দিনই কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে ঐতিহাসিক টেস্টের শেষ দিনটা মাঠে বসে থাকার বদলে পাপন চলে আসলেন ঢাকায়।
তবে ঢাকায় বসেও তার চোখ ছিল টিভির পর্দায়। সেখানে দেখেন দলের ক্রিকেটারদের অসাধারণ সাফল্য। তবে ঢাকায় ফেরার আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেন তিনি।
কলম্বোতে বসেই ক্রিকেটারদের সরাসরি এই পুরস্কার ঘোষণা করে আসেন তিনি। আজ বাংলাদেশ ঐতিহাসিক জয়ের পর আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের জন্য সেই এক কোটি টাকার পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ