রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » সন্ধানীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী
সন্ধানীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী
পক্ষকাল ডেস্ক : সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার রাজধানীতে সেমিনার আয়োজন এবং র্যালী বের করে স্বেচ্ছাসেবী সংস্থাটি।
রাজধানীর নীলক্ষেতে সমিতির কার্যালয় সন্ধানী ভবনের ডা. শিশির স্মৃতি হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মানবিক বাংলাদেশ চাই’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি (এমপি)। আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সহসভাপতি ডা. মো. জয়নাল আবদিন, কেন্দ্রীয় কার্য।করী পরিষদের সদস্য ডা. নীহার রঞ্জন রায় এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. শিবলী শাহরিয়ার।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি মানবতার ডাক দিয়ে ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন সৃজনশীল তরুণ ‘সন্ধানী’ প্রতিষ্ঠা করেন। সন্ধানী স্বেচ্ছায় রক্তদানকে একটি জনপ্রিয় সামাজিক আন্দোলনের রূপ দিয়েছে এবং এর পরবর্তীতে দেশের কর্ণিয়াজনিত অন্ধত্ব দূর করার অভিপ্রায়ে মরণোত্তর চক্ষুদান আন্দোলন করে আসছে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত