শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সারা দেশে বিএনপির বিক্ষোভ কাল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সারা দেশে বিএনপির বিক্ষোভ কাল
৩৮১ বার পঠিত
শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারা দেশে বিএনপির বিক্ষোভ কাল

পক্ষকাল ডেস্ক ---দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনের (৫ জানুয়ারি) কর্মসূচিতে বাধা ও সমাবেশ করতে না দেওয়ার অভিযোগে আগামীকাল রোববার দেশের বিভিন্ন জেলা ও মহানগর এবং ঢাকার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ৫ জানুয়ারিকে একতরফা নির্বাচনের দিন হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে দলটি। এ বছর এই দিনে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ বেশকিছু কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

পূর্বনির্ধারিত এসব কর্মসূচি পালনের সময় বিএনপির নেতাকর্মীদের পুলিশের বাধা এবং সরকারদলীয় নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে।

এমন বাস্তবতায় নয়াপল্টনে ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকের কর্মসূচিতে বাধা এবং সারা দেশে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে কালো পতাকা মিছিল এবং কালো ব্যাজ ধারণের কর্মসূচি করতে গিয়ে, বিভিন্ন জেলা এবং মহানগরে পুলিশ এবং আওয়ামী সশস্ত্র ক্যাডারদের যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছে এবং লেলিয়ে দিয়ে যেভাবে আমাদের নেতাকর্মীদের আহত করা হয়েছে, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এগুলোর প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে জেলা সদর এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)