শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রচারে কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রচারে কাদের
৬৬১ বার পঠিত
শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রচারে কাদের

---পক্ষকাল সংবাদ ঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ সফল করার লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রচার কার্যক্রমে অংশ নেন ওবায়দুল কাদের।

প্রচার ও জনসাধারণের সঙ্গে কুশলবিনিময় শেষে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষকে স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও নিউমার্কেট এলাকার নেতাকর্মীরা।

১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজন হবে সোহরাওয়ার্দী উদ্যানে। ওই দিন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম সমাবেশ হবে বলে এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে বক্তব্য দেবেন বলে সাংবাদিকদের জনিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু সংখ্যার দিক থেকে স্মরণীয় নয়, শৃঙ্খলার দিক থেকেও স্মরণীয় হবে এই সমাবেশ। এরই মধ্যে ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে সেই দিন যেন জনসাধারণের কোনো প্রকার ভোগান্তি না হয় সে নির্দেশনাও দেওয়া হয়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)