শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন
৪০৭ বার পঠিত
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন

---
শফিকুল ইসলাম কাজল : বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন।গাজীপুরের কালীগঞ্জে আউটার সিগন্যাল এলাকায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রীর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী ও পুবাইল স্টেশন অতিক্রম করে বিকেল ৫টার দিকে গাজীপুরের কালীগঞ্জ আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যাল দড়িপাড়া এলাকায় এসে পৌঁছায়।

এ সময় ট্রেনের ‘খ’ ও ‘গ’ বগির মাঝখানে হঠাৎ আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে পুরো ট্রেনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে কম গতিতে চলা ট্রেনটি থেকে নারী ও শিশুসহ যাত্রীরা লাফিয়ে পড়েন। এক পর্যায়ে ট্রেনটি আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের কাছে এসে থেমে যায়। স্থানীয়রা জানায়, ট্রেনের গতি কম থাকায় লাফিয়ে পড়া যাত্রীরা গুরুতর আহত হয়নি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো হয়।কালীগঞ্জ রেল স্টেশনের মাস্টার দীলিপ চন্দ্র দাস জানান, দুটি বগির মাঝখানের সংযোগে প্লাস্টিকের পাইপে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ট্রেনটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)