শনিবার, ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » » হজের টিকিট বিলম্বের জটিলতার দায়িত্ব এজেন্সির : মন্ত্রণালয়
হজের টিকিট বিলম্বের জটিলতার দায়িত্ব এজেন্সির : মন্ত্রণালয়
![]()
ডেস্কঃ : বিমানের টিকিট সংগ্রহের বিলম্বের কারণে হজযাত্রী পাঠাতে জটিলতা সৃষ্টি হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (১৯ আগস্ট) গভীর রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া প্রথম ফ্লাইট গত ৪ আগস্ট শুরু হয়েছে। ফ্লাইট শেষ হবে ৫ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে তা শেষ হবে ১৭ অক্টোবর।
কিন্তু হজ এজেন্সিগুলো টিকিট সংগ্রহে বিলম্ব করায় বিমান বাংলাদেশ এয়াররাইন্সের অনেক হজ ফ্লাইট খালি যাচ্ছে। এ অবস্থায় সৌদি আরবে হজযাত্রী পাঠাতে শেষের দিকে বিপর্যয়ের আশঙ্কা করেছে বিমান।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের হজ গমনেচ্ছুদের জানানো যাচ্ছে যে, ভিসাপ্রাপ্ত হজযাত্রীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে অনতিবিলম্বে বিমানের টিকিট সংগ্রহ করে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, বিমানের টিকিট সংগ্রহে বিলম্বের কারণে হজযাত্রী পাঠাতে জটিলতা সৃষ্টি হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ