শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘মুক্তমনাদের’ও দুষলেন আইজিপি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘মুক্তমনাদের’ও দুষলেন আইজিপি
৩৮০ বার পঠিত
শনিবার, ৬ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘মুক্তমনাদের’ও দুষলেন আইজিপি

 --- পক্ষকাল ডেস্কঃ জঙ্গিবাদের বিস্১তারের কথা বলতে গিয়ে ধর্মের সমালোচনাকারীদেরও দায়ী করেছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।তিনি শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, “অতিরিক্ত মুক্তচিন্তা করতে গিয়ে ব্লগাররা আবার বিপদ ডেকে আনছে।”ব্লগাররা ধর্মকে-ইসলামকে তারা তাদের মুক্তচিন্তার বিষয় হিসেবে নিয়ে যেভাবে ধর্মের বিরুদ্ধে এবং নবীজীর বিরুদ্ধে কটূক্তি, কদাচার… যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, পড়া যায় না, এগুলো তারা করছে।”

বাংলাদেশে গত কয়েক বছরে জঙ্গিদের হামলায় নিহত লেখক, প্রকাশক, অনলাইন অ‌্যাক্টিভিস্টরা লেখালেখির জন‌্য আগে থেকে হুমকি পেয়ে আসছিল।

অনলাইন অ‌্যাক্টিভিস্ট অনেকের অভিযোগ, সরকারের কর্ত‌াব‌্যক্তিরা বিভিন্ন সময়ে লেখালেখির সমালোচনা করে প্রকারান্তরে ধর্মান্ধ জঙ্গিগোষ্ঠীর হামলাকে বৈধতা দিয়েছে।

ব্লগার হত‌্যাকাণ্ডগুলোকে সরকার গুরুত্ব দেয়নি বলে গুলশান হামলার মতো ঘটনার ক্ষেত্র তৈরি হয়েছে বলে সম্প্রতি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মন্তব‌্য করেন।

একটি সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের প্রধান আলোচক আইজিপি শহীদুল বলেন, “ব্লগাররা লেখনীর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে, আর জঙ্গিরা মানুষ হত্যা করে সমাজের, রাষ্ট্রের, মানবতার ক্ষতি করছে।”

বাংলাদেশের তরুণরা তথ‌্যপ্রযুক্তি খাতে নিজেদের মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি কেউ কেউ আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে, বলেন তিনি।

ইসলাম ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধে ইমাম এবং আলেম সমাজকে এগিয়ে আসার আহ্বানও জানান পুলিশ মহাপরিদর্শক।

‘আমার কাগজ’ আয়োজিত এই অনুষ্ঠানে বিএফইউজের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল তরুণদের বিপথে যাওয়ার জন‌্য বর্তমান সামাজিক অবস্থাকেই অনেকাংশে দায়ী করেন।

“তারুণ্য বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে না, নিজেকে প্রকাশ করার সুযোগ পাচ্ছে না। ফলে তাদের মধ‌্যে হাহাকার তৈরি হচ্ছে।”

সুস্থ রাজনীতি, সুস্থ সংস্কৃতির চর্চার অভাবে তরুণদের মধ‌্যে জঙ্গিবাদ ঢুকে পড়েছে বলে মন্তব‌্য করেন বুলবুল।

“সন্ত্রাসীরা, জঙ্গিরা তাদের (তরুণদের)এই শূন‌্যতার জায়গাগুলো পূরণ করছে। সুস্থ ধারার কেউ যদি প্রবেশ না করতে পারে, সুস্থ ধারার রাজনীতি যদি প্রবেশ করতে না পারে, সুস্থ ধারার সংস্কৃতি যদি প্রবেশ করতে না পারে, তাহলে সেখানে অসুস্থরা ঢুকে পড়ে।”

শুধু পুলিশি অভিযান দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না মত জানিয়ে সাংবাদিক ইউনিয়নের এই নেতা বলেন, এজন্য সমাজকে জাগতে হবে। আর সমাজকে জেগে ওঠায় গণমাধ্যমও ভূমিকা রাখতে পারে।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)